সাংবাদিক তুহিন খুন—আনোয়ারা ও রাউজানে নানা কর্মসূচি

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনির শাস্তি দাবিতে চট্টগ্রামের আনোয়ারা ও রাউজানে নানা কর্মসূচি পালিত হয়েছে।

আলোকিত চট্টগ্রামের আনোয়ারা প্রতিনিধি কাঞ্চন সুশীল জানান, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে আনোয়ারার পেশাদার সাংবাদিকরা। সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালবেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যায়যায়দিনের এম আনোয়ারুল হক, আজাদীর এম নুরুল ইসলাম, প্রথম আলোর এম মোরশেদ হোসেন, দেশ রুপান্তরের জাহেদুল হক, পূর্বকোণের হুমায়ুন কবির শাহ সুমন, সময়ের আলোর এনামুল হক নাবিদ, সি-প্লাসের রেজাউল করিম সাজ্জাদ, আজকের পত্রিকার ইমরান হোসেন, বিজয় টিভির হিজবুল্লাহ সোহেল, ইনফো বাংলার ফরহাদুল ইসলাম, ইত্তেফাকের জাহিদ হাসান, আলোকিত চট্টগ্রামের কাঞ্চন সুশীল, সমকালের নেজাম উদ্দিন, বাংলাদেশ সমাচারের আনোয়ারুল আজিম, আমাদের সময়ের ইকবাল বাহার, মানবজমিনের রিয়াদ হোসেন, জনকণ্ঠের (অনলাইন) জামশেদুল আলম, নয়াদিগন্তের নুরুল কবির, নয়া বাংলার আক্কাস উদ্দিন, সকালের সময়ের মহিউদ্দিন মঞ্জুর, ইনকিলাবের জাবেদুল ইসলাম, জনবাণীর শেখ আবদুল্লাহ, দৈনিক বাংলার রহিম সৈকত এবং আমার বার্তার সাইদুর রহমান রনি।

রাউজান প্রেস ক্লাব

এদিকে আলোকিত চট্টগ্রামের রাউজান প্রতিনিধি শফিউল আলম জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়। সোমবার (১১ আগস্ট) বিকেলে জলিলনগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে সাংবাদিক তুহিন খুনে জড়িতদের বিচার নিশ্চিত করাসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসূফ উদ্দিন, সিনিয়র  সহসভাপতি এম রমজান আলী, সহসভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সহসভাপতি জিয়াউর রহমান, সহসভাপতি  মো. হাবিবুর রহমান, সহসভাপতি যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, এয়াছিন শাহ পাবলিক কলেজের শিক্ষক ইয়ার মোহাম্মদ, প্রবাসী মো. হারুন, সংবাদকর্মী মো. জুয়েল সিকদার, মিলন বৈদ্য, সঞ্জয় বড়ুয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজিদা শারমিন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm