সন্ত্রাসী রাজুর কাছে আমেরিকান পিস্তল

আমেরিকান পিস্তলসহ সন্ত্রাসী মো. রাজু প্রকাশ মিন্টুকে (২৫) গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তলের পাশাপাশি ২টি ম্যগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া, এসআই খোরশেদ আলমসহ পুলিশের একটি দল শনিবার (৩০ আগস্ট) রাতে নগরের একটি বাসায় এ অভিযান চালায়।

সন্ত্রাসী রাজু রাউজানের নোয়াপাড়ার পালোয়ানপাড়ার আলী আকবরের ছেলে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে এসআই খোরশেদ আলম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। রাজুর বিরুদ্ধে আগেও তিনটি মামলা রয়েছে। নোয়াপাড়া এলাকায় চাদাঁবাজি, অপহরণ, অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধে যুক্ত রাজু।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm