শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে : আ জ ম নাছির

সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থার মধ্যদিয়ে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে। আল-হামিম ইনস্টিটিউট নগরের বুকে অল্প সময়ে যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখতে হবে।

শনিবার (১৮ মে) সকালে নগরের আইস ফ্যাক্টরি রোডের আল-হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : আরেকটি মুক্তিযুদ্ধ শুরুর সময় এসেছে : আ জ ম নাছির

লেডিস ক্লাবে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এসএ ফ্যামিলির চেয়ারম্যান মু. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক নূর হোসেন, জিএম সাইদুর রহমান মিন্টু, প্রিন্সিপাল আরিফুল ইসলাম, নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল ও রফিকুল আলম সাজ্জি।

সভাপতির বক্তব্যে মু. শাহ আলম বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আদর্শ নাগরিক তৈরি করার আন্দোলন শুরু করেছি সৃজনশীল শিক্ষার মাধ্যমে। ব্যবসা নয়, বিবেকের দায়বদ্ধতা থেকেই এ প্রতিষ্ঠান তৈরি করেছি। আপনাদের আন্তরিক দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে আমরা আরও নতুন প্রতিষ্ঠান করার উদ্যোগ নেব ইনশাআল্লাহ।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm