শান্তিরহাট—বাদামতলে গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা কারাগারে

পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বাদামতল ও শান্তিরহাট এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রুবেল (২৭) এবং সহসম্পাদক মো. সাজ্জাদ হোসেন রকি (২৬)। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তাররা এলাকায় নাশকতা সৃষ্টি ও সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm