শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তি, রামু থানার এসআই প্রত্যাহার

শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তি করায় রামু থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) তাঁকে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব।

এসআই কামাল হোসেন সম্প্রতি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে তির্যক মন্তব্য করেন। এ মন্তব্যের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রচার করে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এ নিয়ে তদন্ত হয়। তদন্ত শেষে এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm