নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ লেখনীতে দেশের উন্নয়ন, সম্ভাবনা, অগ্রযাত্রা, অসংগতি তুলে ধরার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখছে। দেশের যেকোনো দুর্যোগের সময় নিজেদের জীবন বাজি রেখে সংবাদকর্মীরা এগিয়ে আসে। করোনার মহামারী সময় থেকে আজ পর্যন্ত লোহাগাড়ার সংবাদকর্মীদের সামাজিক কর্মকাণ্ড সর্বমহলে প্রশংসিত। শিক্ষাপ্রতিষ্ঠানে লোহাগাড়া প্রেসক্লাবের বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ প্রশংসনীয় উদ্যোগ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) লোহাগাড়া প্রেসক্লাবের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনের একটি রেস্টুরেন্টে এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া প্রেসক্লাব সদস্য সাত্তার সিকদার।
লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাপেক্সের ডিজিএম প্রকৌশলী মো. আবুল কাসেম, রিয়েল করপোরেশনের জোনাল ম্যানেজার ও কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সভাপতি হারুনুর রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক আবদুল খালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক এম এহতেশামুল হক রাব্বি, কার্যনির্বাহী কমিটির সদস্য রায়হান সিকদার, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন রশিদী, আবদুল ওয়াহাব, আতাউর রহমান মাসুদ, মোসাদ্দেক হোসেন, মো. ইউসুফ ও ফরহাদ ইবনে হাসেম।
এসএস/আলোকিত চট্টগ্রাম


