লোহাগাড়ায় বিএনপির বিজয় মিছিল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়ায় বিজয় মিছিল করেছে বিএনপি।

৫ আগস্ট (মঙ্গলবার) বিকেলে লোহাগাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিজয় মিছিলটি লোহাগাড়া বটতলী মোটর স্টেশনের মা মনি হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে লোহাগাড়া থানা সংলগ্ন গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ।

বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবু তাহের, জেলা বিএনপির সাবেক সহসম্পাদক আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, এসএম আবু সাঈদ চৌধুরী টিটু, এমএ কাশেম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ ও সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, মহানগর যুবদল নেতা জসিম উদ্দিন, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক দল সভাপতি এসএম জাকারিয়া, বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী, অ্যাড. এরফানুর রহমান, খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, শাহ আলম, নুরুল কবির সওদাগর, নুরুল আলম জিকু, নুর মো. শহিদুল্লাহ, মামুনুর রশিদ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম মেম্বার, শহিদ আাহমদ, বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানী, নেজাম উদ্দিন মেম্বার, সৈয়দ আহমদ, শহিদুল আলম, এসএম সাহাব উদ্দিন, অ্যাড এহসানুল হক, অ্যাড. বেলাল উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল আলম মেম্বার, ইমামুল আবেদীন চৌধুরী রিপন, আলাউদ্দিন বাচ্চু, ফরিদ মেম্বার, মোবারক হোসেন বাবু, দেলোয়ার হোসেন, খোরশেদ আলম, হাফেজ আহমদ ডিয়ার, রফিক মেম্বার, কাইয়ুম, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, ফেরদৌস দিদার চৌধুরী, নাছির উদ্দিন, নুরুল আলম কোম্পানী, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, হারেচ কোম্পানী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তাজউদ্দিন আল নাজের, মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন চৌধুরী, মোরশেদুল আলম, বাহাদুর চৌধুরী, ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, জহিরুল ইসলাম, গিয়াস উদ্দিন কাদের, দিদারুল আলম, ডা. শাহ আলম, সাইফুল ইসলাম, শিহাব, সেলিম উদ্দিন খান, নাজিম উদ্দিন, জিয়াবুল হোসেন, মো. মুন্না, মোরশেদুল আলম, কৃষক দলের আহ্বায়ক নুরুল হক ও সদস্য সচিব আবদুস সালাম, শ্রমিক দল নেতা এসএস দেলোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব রমজানুল কবির জয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সোহেল মাহমুদ তুষার, কফিল উদ্দিন, সাইফুল ইসলাম, মহিউদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ খান, কায়েস উদ্দিন, মহিউদ্দিন, তাজুল ইসলাম, এহেসানুল হক, আহাদ, মামুনুর রশিদ নুরী, ছাত্রদল নেতা সিয়ামুল ইসলাম সায়েম, মো. আরমান, মোকতাদির আসিফ ও শহিদুল ইসলাম।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm