লুকোচুরি কেন—এনসিপিকে রিজভী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আপনারা যেতেই পারেন, অসুবিধার কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সঙ্গে আপনাদের আলাপ-আলোচনা হয়, হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে, লুকোচুরি কেন?

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর উত্তরার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ কথা বলেন। এদিন দিয়াবাড়ির শুক্রভাঙ্গা এলাকায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষাপ্রতিষ্ঠানটির অফিস সহকারী মাসুমা বেগমের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রুহুল কবির রিজভীও গিয়েছিলেন। পরে তিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এনসিপিকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, আজকে এই হোটেলে আছি, তার পরের দিন কিছু সংবাদপত্রে কিছু কথা উঠল, তার পরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেক জায়গায়, এটা মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন?

তিনি বলেন, আজকে জনমনে আপনারা কেন সুযোগটি তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে কথা উঠছে? আপনারা যেকোনো কাজেই যেতে পারেন, যেকারোর সঙ্গেই সাক্ষাৎ করতে পারেন, ওটা প্রকাশ্যে জানিয়ে দিন। সেটা আপনারা মিডিয়াকে বলুন, তাহলে তো আর কোনো প্রশ্ন আসে না।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm