চট্টগ্রামের তরুণ শিল্পপতি আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়ন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লন্ডন-বাংলাদেশ বিজনেস নেটওয়ার্কিংয়ের অংশ হিসেবে বিবিসিসিআই, লন্ডনের চেম্বার বোর্ডরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট হোটেল অ্যান্ড টুরিজম ব্যবসায়ী ও আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন।
উপস্থিত ছিলেন বিবিসিসিআই লন্ডন রিজিয়নের সভাপতি মনির আহমেদ, সেক্রেটারি তোফাজ্জল আলম, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ, আনোয়ার খানসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন লন্ডন বাংলা টিভির চিফ রিপোর্টার মুরাদ হোসেন এবং লন্ডন যমুনা টিভির চিফ রিপোর্টার রাকিবুল ইসলাম।
বিবিসিসিআই লন্ডন রিজিয়নের সভাপতি মনির আহমেদ বলেন, বিনিয়োগ নিরাপত্তা পেলে আমরা লন্ডনের ব্যবসায়ীরা বাংলাদেশের হোটেল-মোটেল ও পর্যটনশিল্প বিকাশে বিনিয়োগে আগ্রহী।
বিবিসিসিআই লন্ডন রিজিয়নের সেক্রেটারি তোফাজ্জল আলম দেশে সার্বিক বিনিয়োগ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সংবর্ধিত অতিথি বাংলাদেশি ব্যবসায়ী আক্কাস উদ্দিন বলেন, চট্টগ্রামসহ সারাদেশে বিদেশি বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবিসিসিআই বাংলাদেশে পর্যটন ও হোটেল-মোটেল বিজনেসে এগিয়ে এলে আমরা সার্বিক সহায়তা দেবো, পাশে থাকব।
আলোকিত চট্টগ্রাম


