‘র‍্যাব’ হয়ে যাবে ‘এসআইএফ’

বদলে যাবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা এসআইএফ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিল। এ ব্যাপারে এখন আদেশ হবে।

২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মধ্যদিয়ে আত্মপ্রকাশ করে র‍্যাব। ওই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা জন্য প্রথম অপারেশনাল দায়িত্ব পায়। ২০০৪ সালের ২১ জুন থেকে পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে র‍্যাব।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm