রেললাইনের ওপর ১২ বছরের বালকের মরদেহ

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১২ বছর বয়সের অজ্ঞাত এক বালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব রায়পুর এলাকায় পূর্বাঞ্চল রেলওয়ের ডাউনলেনে (চট্টগ্রামমুখী) এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জোরারগঞ্জ থানার পূর্ব রায়পুর এলাকায় রেললাইনের ওপর ১২ বছর বয়সের এক বালকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অজ্ঞাত এক বালকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে কালো রঙের জিন্স প্যান্ট, কালো রঙের গোল গলা গেঞ্জি এবং কালো রঙের জ্যাকেট ছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm