রাউজানে রক্তাক্ত ছেলেকে বাঁচাতে গিয়ে মা-বোনও আহত

রাউজানে ফসলের খেত নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় এক পরিবারের তিনজন রক্তাক্ত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার গুরা মিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের একজন সাবের আলী বলেন, প্রতিবেশী মোহাম্মদ আবির, মধু মিয়া, আক্তার বেগম ও লাকী আক্তার হামলা করে আমার মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে। পরে আমার ফসলের খেত উপড়ে ফেলে নষ্ট করে। আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ করেছি।

এ ঘটনায় আহত সাবের আলীর মা বেলুয়া খাতুন বলেন, আমার ছেলেকে ইট দিয়ে মাথায় আঘাত করলে সে চিৎকার করে। চিৎকার শুনে উদ্ধার করতে গেলে তারা আমার উপর হামলা করে। তারা লাঠি দিয়ে আমার পায়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন আমার ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত সাবের আলীর বোন কামরু আক্তারের দাবি, আমার ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে আমার উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আমি ডান চোখে আঘাত পাই। আমরা এর বিচার চাই।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm