রাউজানে যুবকের কোমরে বন্দুক, পকেটে কার্তুজ

রাউজানে দুনলা বন্দুক ও কার্তুজসহ রাশেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গর্জনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাশেদ উপজেলার হলদিয়া ইউনিয়নের চিন্নি বটতল এলাকার আবুল বশারের ছেলে।

আরও পড়ুন : পোস্টারের আড়ালে ইয়াবার চালান নিয়ে যাওয়া যুবকের যাবজ্জীবন জেল

জানা যায়, রুস্তম শাহ মাজার গেইট এলাকায় বসানো চেকপোস্টে নম্বরবিহীন মোটরসাইকেলে যাওয়ার সময় থামার সংকেত দেয় পুলিশ। এরপর মোটরসাইকেল আরোহী রাশেদকে তল্লাশির সময় কোমরে থাকা একটি দুনলা বন্দুক ও পকেটে থাকা এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, অস্ত্রসহ আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আজ (৩ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm