রাউজানে বৃষ্টির পানিতে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোস্তাকিম ওই এলাকার আবু তালুকদার বাড়ির মো. পারভেজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে খেলতে খেলতে মোস্তাকিম ঘর থেকে বাইরে চলে যায়। একপর্যায়ে পশ্চিম ডাবুয়া এলাকার জাকেরিয়া চৌধুরী ঘাটার পাশে জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়।
এদিকে পরিবারের সদস্যরা তাকে না দেখে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করে। পরে জমে থাকা পানিতে তাকে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, কয়েকদিন আগে মোস্তাকিমের চাচাতো ভাই মোহাম্মদ মিনহাজ (৫) রাউজানের বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়।
এসএ/আলোকিত চট্টগ্রাম


