রাউজানে নিষিদ্ধ পলিথিন রেখে ধরা ২ প্রতিষ্ঠান

রাউজানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ২০ কেজি নিষিদ্ধ পলিথিন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সদরের ফকিরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম।

আরও পড়ুন : বদরখালী বাজারের ২ ব্যবসায়ীর কাছে মিলল ২০০ কেজি পলিথিন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা পাশাপাশি সতর্ক করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ২০ কেজি পলিথিন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যরা।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm