রাউজানে কাপড়ভর্তি ভ্যানে আগুন লাগানোর সময় ধরা পড়েছেন মো. মোরশেদুল আলম প্রকাশ মোরশেদ (৫৫) নামে এক ব্যক্তি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গহিরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কেরোসিন তেলের বোতল উদ্ধার করা হয়। এছাড়া তার বসতঘর তল্লাশি করে তিনটি পুরাতন ব্যানার জব্দ করা হয়।
পুলিশ বলছে, মো. মোরশেদুল আলম প্রকাশ মোরশেদসহ অজ্ঞাত আসামিরা সাম্প্রতিক সময়ে রাউজানে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। আটক মোরশেদ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
যোগাযোগ করা হলে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, মোরশেদের বিরুদ্ধে রাউজান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার স্যার এ সংক্রান্ত তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।
এসএ/আলোকিত চট্টগ্রাম


