আনোয়ারায় যুবলীগ নেতা মো. নাছির প্রকাশ গিট্টু নাছির (৩৩) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার উত্তর চাতরী ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাছির ওই এলাকার মৃত মোহাম্মদ জালাল সওদাগরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. নাছির স্থানীয় যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র, ইয়াবা ও বিএনপির একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার এজহারভুক্ত আসামি তিনি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ (২৫ ডিসেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


