যুবকের কাছে ৫৮১ লিটার মদ!

পটিয়ায় ৫৮১ লিটার চোলাই মদসহ রাসেল মহাজন (৪১) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার কেলিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়ার চোলাই মদের আনুমানিক দাম ৫ লাখ টাকা।

পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য তাকে উদ্ধার করা মদসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএ/ আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm