যখন হবে এইচএসসির স্থগিত পরীক্ষা

এইচএসসির স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ও ১৯ আগস্ট হবে এসব পরীক্ষা।

বুধবার (২৩ জুলাই) শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে।

আরও পড়ুন : ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

এদিকে গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।

এদিকে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে ২২ জুলাইয়ের পর স্থগিত করা হয় ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

রুটিন অনুযায়ী ২২ জুলাই রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। ২৪ জুলাই ছিল অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm