মেয়র শাহাদাতের হাত ধরে পটিয়ায় শুরু শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পটিয়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। এতে ৮টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম ব্রার্দাস ইউনিয়ন একাদশ ও মোহাম্মদ নগর স্পোর্টিং ক্লাব।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এনামুল হক এনাম।

আরও পড়ুন : পটিয়ায় শুরু দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট

সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, বিএনপি নেতা নুরুল আমিন এমএসসি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার আবুল ফয়েজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা একেএম জসীম উদ্দীন, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, তৌহিদুল আলম, কামাল উদ্দীন, হারুনুর রশীদ চৌধুরী, আবুল কাশেম, আবদুল মাবুদ, মোজাম্মেল হক চৌধুরী, শাহাজান চৌধুরী, আবুল কালাম বাবু, নাছির উদ্দীন, বাদশা মিয়া, বোরহান উদ্দীন, শওকত আলী, মো. আবছার, জাকির হোসেন, মো. রফিক, মীর জাকের, হামিদুর রহমান পিয়ারু, জাহাঙ্গীর আলম, আল রায়হান সোহেল, সিরাজুল ইসলাম তারেক, নাছির উদ্দীন, মোর্শেদুল শফি হিরু, জাবেদ চৌধুরী, ইসমাইল হোসেন, আজিজুল হক, মাহাবুর রহমান, আবু সালেহ মো. সাইফুদ্দিন, জিয়াউর রহমান জিয়া, আলী নেওয়াজ চৌধুরী খোকন, প্রদীপ বিশ্বাস, আকিবুল হক আকিব, আবিদুল হক আবিদ, ইয়াসির আরাফাত, অহিদুল আলম পিবলু, হাবিবুর রহমান রিপন, আকতারুজ্জমান বাবলু, এসএম রেজা রিপন, ওবায়দুল হক রিকু, মো. জাহেদ, মীর সাইফু, আবদুল কাদের, শাখাওয়াত হোসেন, আবু নোমান লিটন, মাহাবুবুল আলম পারভেজ, মিজানুর রহমান, বুলবুল আহমেদ নান্নু, আলমগীর আলম, মো. ফিরোজ, সাজ্জাদ হোসেন, এসএম নয়ন, শাহাদাত হোসেন ও অলিউল হোসেন রুবেল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm