ঘরে ঢুকে গলা কেটে খুন করা হয়েছে এক মুক্তিযোদ্ধাকে। রেহাই পাননি তার স্ত্রীও। তাকেও গলা কেটে খুন করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ঘটেছে এই নৃশংস ঘটনা। জেলার পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, কুর্শা রাহিমাপুর ইউনিয়নের খিয়ারপাড়ার বাড়ি থেকে রোববার (৭ ডিসেম্বর) সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহত মুক্তিযোদ্ধার নাম যোগেশ চন্দ্র রায় (৭৫)। তিনি স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তার স্ত্রীর নাম সুবর্ণা রায় (৬০)।
শনিবার (৬ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ খুনের ঘটনা ঘটে। রোববার ভোরে ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশী দীপক মই লাগিয়ে বাড়ির ভেতর যান। রান্নাঘরে সুর্বণা রায়ের এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন।
ওই বাড়িতে মুক্তিযোদ্ধা যোগেশ ও তার স্ত্রী ছাড়া আর কেউ থাকতেন না। তাদের দুই ছেলে পুলিশে কর্মরত।
আলোকিত চট্টগ্রাম

