মিরসরাইয়ে বিএনপি নেতাকে খুন করে ঢাকায় লুকিয়ে ছিল ২ যুবক

মিরসরাইয়ে বিএনপি নেতা কবির আহম্মদ সওদাগর হত্যা মামলায় দুআসামিকে গ্রেপ্তর করেছে র্যাব-৭।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে র্যাব-৭ ও ১ এর যৌথ অভিযানে ঢাকার হাজারীবাগ থানার ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকার খুরশীদ আলমের ছেলে কামাল উদ্দিন (৩২) এবং পশ্চিম হিঙ্গুলী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাঈদ (৩০)।

আরও পড়ুন : ছাত্রদল করার অপরাধেই খুন হন আবিদ

জানা গেছে, গত ১০ অক্টোবর সন্ধ্যায় হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমানে ইউনিয়ন কমিটির সদস্য কবির আহম্মদ সওদাগরকে বারইয়ারহাট কাঠ মার্কেট এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে খুন করা হয়। এসময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে আহত হন কবির আহম্মদের দুছেলে দিদারুল আলম ও জামশেদ আলমসহ দোকানের কয়েকজন কর্মচারী। এ ঘটনার পর রাতে নিহতের বড় ছেলে দিদারুল আলম বাদি হয়ে ৮ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, মঙ্গলবার রাতে কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারনামীয় দুআসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm