মিরসরাইয়ে পুলিশের জালে ধরা পড়েছে ৭ আসামি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলো— মাদক মামলার আসামি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পোলমোগরা গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে রেজাউল করিম (৪৮), ওয়ারেন্টভুক্ত আসামি মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে বাবুল (২৭), ফৌজদারি মামলার আসামি মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের ওয়াহেদুর রহমানের ছেলে ওমর ফারুক (২১), করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগরের আবুল কালামের ছেলে নাজমুল হামিদ (২১), সীতাকুণ্ড উপজেলার পশ্চিম আমিরাবাদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন সাকিব (২২), মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমবাড়িয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে কায়সার সিদ্দিক ফাহাদ (২২) এবং মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের নুরুল করিমের ছেলে তারেক হোসেন (২০)।
যোগাযোগ করা হলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মিরসরাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামি এবং ফৌজদারি মামলার আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


