মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬নং ওয়ার্ডের) সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামিমা আক্তার সাথী (৩৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগ সভাপতি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে গ্রেপ্তার করা হয়। একইদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


