মিরসরাইয়ে ৯ লাখ টাকা মূল্যের ৬ হাজার মিটার চরঘেরা জাল জব্দের পর ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের বামন সুন্দর ঘাট এলাকায় চালানো কম্বিং অপারেশনে এসব জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এতে সহযোগিতা করেন কোস্টগার্ড সদস্যরা।
আরও পড়ুন : মিরসরাইয়ে আগুনে পুড়ল অবৈধ জাল
এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আজকের অভিযানে ৬ হাজার মিটারের ৭টি অবৈধ ফিক্সড নেট স্থানীয় নাম চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ডোমখালী ও সাহেরখালী ঘাট এলাকা থেকে ৭ লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার ১০টি অবৈধ চরঘেরা জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।
এএ/আরবি


