মিরসরাইয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১টি বেহুন্দি ও ২টি মশারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহেরখালী ইউনিয়নের ডোমখালি এলাকার উপকূলীয় অঞ্চলে `বিশেষ কম্বিং অপারেশন’ চালান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এতে সহায়তা করে কোস্টগার্ড।
আরও পড়ুন : হালদায় উদ্ধার ৫ হাজার মিটার ঘেরা জাল পুড়িয়ে ধ্বংস
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকরী বেহুন্দি, চরঘেরা, মশারি ও অন্যান্য অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে আজ বিকেল থেকে অভিযান চালানো হয়। এসময় ডোমখালি এলাকার উপকূলীয় অঞ্চল থেকে লম্বায় ৪৫ মিটার ১টি বেহুন্দি ও ২টি মশারি জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার টাকা।
এএ/আরবি


