চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।

রোববার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিজ করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্য বলে না।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm