চকরিয়ায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২২) নিহত হয়েছেন।
রোববার (২ জুন) সকাল ১০টার দিকে মহাসড়কের লক্ষ্যারচর নলবিলা খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : চকরিয়ায় যুবককে লাশ করে পালিয়ে গেল তেলবাহী ট্রাকের চালক
এ বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশের এসআই সালাহউদ্দিন মোল্লা বলেন, আজ সকালে অজ্ঞাত এক যুবক অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়ে সড়কের পাশে পড়ে ছিল। স্থানীয় লোকজন খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ কক্সাবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এমকেডি/আরবি


