মধ্যরাতে ধরা পড়ল খুনি ছেলে

সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়নে বাবাকে খুন করে পালিয়ে যাওয়া রিয়াদ ধরা পড়েছে। থানা পুলিশের অভিযানে খুনের ৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেনের নেতৃত্বে এসআই মোহাম্মদ জহির আমিন, মাহবুল করিম, ইদ্রিসসহ থানা পুলিশের একটি দল রাত ১২টার দিকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ওইদিনই এশার নামাজের পর পারিবারিক কলহের জেরে ছেলে রিয়াদের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়। এরপর থেকেই পলাতক ছিল খুনি ছেলে।

জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ছুরিকাঘাতে বাবাকে খুন করে পালিয়ে যাওয়া ছেলেকে পুলিশ ৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার করেছে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm