চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে কাপ্তাইগামী বাসস্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. বেলাল উদ্দিন ওরফে গুরা মিয়া (২৭), নুরুল আবছার (২৮) ও আমির হোসেন (৩৩)।
আরও পড়ুন : আওয়ামী লীগ নেতা মুজিব চেয়ারম্যানের বাড়িতে হাজার হাজার ইয়াবা
পুলিশ জানায়, আটকরা পিকআপে করে ইয়াবা পাচার করছিল। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তারা সবাই মাদক পাচারের সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


