মক্কায় প্রাণ গেল পটিয়ার মফিজুর রহমানের

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি মফিজুর রহমান (৬৫)।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবিহ নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুর রহমান পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবের মক্কায় বসবাস করছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে মফিজুর রহমান তারাবিহ নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে তারেকুর রহমান তারেক বলেন, আমার বাবা প্রতিদিনের মতো তারাবিহ নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বাবার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে।

মফিজুর রহমান এক দশকেরও বেশি সময় ধরে মক্কায় বসবাস করছিলেন এবং সেখানেই কর্মরত ছিলেন।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm