মইজ্জ্যারটেকে মরুভূমির উট

দক্ষিণ চট্টগ্রামের কোরবানির পশুর হাট মইজ্জ্যারটেকে শোভা পাচ্ছে মরুভূমির উট। দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে তিনটি উট। হাটে তোলা এসব উটের প্রতিটির দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ থেকে ৩৫ লাখ টাকা।

বিক্রেতারা বলছেন, এখানে আগ্রহী দর্শনার্থীর অভাব নেই। অনেকেই দূর-দূরান্ত থেকে উট দেখতে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। এছাড়া শিশুরা উটের চারপাশ ঘিরে হৈ-চৈ করছে।

আরও পড়ুন : রাস্তা—ফুটপাত দখল করে ‘জমজমাট’ বিরিয়ানি বাণিজ্য, প্রশ্নের ৩ ঘণ্টার মধ্যেই অভিযান

উট বিক্রেতা মো. মন্টু হোসেন জানান, আমার ৩টি উট, ২৬টি গরু, আর ৬টি মহিষ রয়েছে। উটগুলো বেনাপোল হয়ে আনা হয়েছে। মূল উৎস ভারতের রাজস্থান এলাকা। দাম চাচ্ছি ৩৫ লাখ পর্যন্ত।

হাটের ইজারাদার মো. জসিম উদ্দিন জুয়েল বলেন, প্রথমবারের মতো এবার মইজ্জ্যারটেকে উট উঠেছে। কোরবানির পশুর পাশাপাশি উট যেন হাটের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। হাটে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে প্রশাসন।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শরীফ বলেন, ইজারাবিহীন কোনো স্থানে হাট বসতে দেওয়া হবে না। ইতিমধ্যে কিছু অবৈধ হাট উচ্ছেদ করা হয়েছে। হাটে লেনদেন নিরাপদ রাখতে ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm