ভেজাল রঙ মিশিয়ে জরিমানা গুনল নাসিরাবাদের ডেজার্ট অ্যান্ড বেকারি

ভেজাল রঙ মেশানো, নোংরা পরিবেশ ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ডেজার্ট অ্যান্ড বেকারিকে অর্ধ লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে নগরের নাসিরাবাদ ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: ধরা খেল ধনীর সুপারশপ খুলশী মার্ট, কাঁধে উঠল জরিমানা

চসিক জানায়, অভিযানে ডেজার্ট অ্যান্ড বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং মেয়াদবিহীন বিভিন্ন রঙ, ফ্লেভার, সেন্ট ও গাম ব্যবহার করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm