বোয়ালখালীতে গাঁজা নিয়ে ঘুরছিল মনা, ধরল সেনাবাহিনী

বোয়ালখালীতে ৬০০ গ্রাম গাঁজাসহ মনা দে (৬১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার সারোয়াতলী এলাকায় অভিযান চালিয়ে বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আজ (১১ জানুয়ারি) সকালে তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়।

আটক মনা বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের মৃত লাল মোহন দে’র ছেলে।

জানা যায়, মনার কাছ থেকে মাদক বেচার নগদ ১৩ হাজার ১১৫ টাকা এবং ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

যোগাযোগ করা হলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক মনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এসএনই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm