বৃদ্ধ বাবাকে হুমকি—হামলা, নেপথ্যে ইয়ংওয়ান কর্মকর্তার লোভ

মিরসরাইয়ে ৭০ বছরের বৃদ্ধ বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের হুমকি দিচ্ছে তাঁর ছেলে। তাঁকে শ্বাসরোধে খুন করার ঘটনাও ঘটেছে। এ অবস্থায় আইনের আশ্রয় নিয়েছেন বৃদ্ধ মফিজুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে মামলা করেন মফিজুল। শুনানি শেষে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলায় বলা হয়েছে, ছেলে সাইনুর ইসলাম চৌধুরী সুফল (৩৭) দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। ২০১৭ সালে নির্যাতনের কারণে বাধ্য হয়ে প্রায় ৭০ লাখ টাকার জমি ছেলের নামে রেজিস্ট্রি করতে হয়। পরবর্তীতে পাঁচ লাখ টাকা ধার নিয়েও তা ফেরত দেয়নি। সম্প্রতি আবার ঘরভিটা নিজের নামে রেজিস্ট্রি করতে চাপ দিচ্ছে, নয়ত ২০ লাখ টাকা দাবি করে হুমকি দিচ্ছে।

গত ৪ জুলাই তাঁকে শ্বাসরোধের খুন করার চেষ্টা করে ছেলে। আশপাশের লোকজন এগিয়ে আসায় তিনি প্রাণে বাঁচেন। তবে এখনও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানবাধিকার আইনজীবী জিয়া হাবিব আহসান বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, বয়স ও অসুস্থতার কারণে বৃদ্ধ মফিজুল ইসলাম চৌধুরী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পিবিআইয়ের তদন্তে বিষয়টি পরিষ্কার হবে। সমাজে কেউই নিজের সন্তান থেকে সুরক্ষা না পেয়ে এমন বিপদের মুখোমুখি হওয়া উচিত নয়।

মফিজুল ইসলাম বলেন, আমি শুধু চাই শান্তিতে বাঁচতে। আমার সন্তান যদি আমাকে রক্ষা না করে, তবে আমি কার কাছে যাব?

জানা যায়, মফিজুল ইসলামের ছেলে সাইনুর ইসলাম চৌধুরী সুফল চট্টগ্রামের ইপিজেডের কোরিয়ান প্রতিষ্ঠান ইয়ংওয়ানের কর্মকর্তা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm