নানা আয়োজনে স্মরণ করা হয়েছে শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনকে। ৬ মার্চ মন্দির পরিচালনা কমিটির আয়োজনের মধ্যে ছিল— গীতাপাঠ, সমবেত প্রার্থনা ও স্মৃতিচারণ।
মন্দির প্রাঙ্গণে এ আয়োজনে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি প্রকৌশলী দিলীপ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দী।
সমবেত প্রার্থনা পরিচালনার পাশাপাশি স্মৃতিচারণ করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
এতে প্রধান আলোচক ছিলেন পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ।
স্মৃতিচারণ করেন রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাগচি, শিবেন্দু খাস্তগীর, নির্মল পাল, সুবোধ রঞ্জন পাল, ইন্দুভুষন রুদ্র, প্রদীপ গুহ, ঝণ্টু দাশ, বুলবুল সেন, স্বপন বিশ্বাস, কেশব পাল, সাণ্টু দাশ, নারায়ন গুহ, গীতা বৈদ্য, শ্যমাপ্রসাদ দত্ত, হরিলাল দাশ সাগর, সুজন বিশ্বাস, সাগর দাশ ও বিপ্লব দাশ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অসিত সেনের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন সহধর্মিণী কৃষ্ণা সেন, ছেলে সুমিত সেন মিশু, পুত্রবধূ পূজা সেন, মেয়ে ডা. তুলি সেন ও নাতনি হৃদিমা দাশ।
আলোকিত চট্টগ্রাম


