‘বিস্ফোরক মন্তব্য’ বিএনপির দক্ষিণের আহ্বায়ক ইদ্রিস মিয়ার, অপসারণ চায় খোদ বিএনপি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক ইদ্রিস মিয়াকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দক্ষিণ জেলা বিএনপির নির্যাতিত নেতাকর্মীর ব্যানারে এ আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি-অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে যারা আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন তারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দালালি করেছেন। দালালি করা লোকজন এখন পদ-পদবি নিয়ে বিএনপিকেই অপমানিত করছে।

আরও পড়ুন : চট্টগ্রামে ৫ জনের আহ্বায়ক কমিটি পেল দক্ষিণ জেলা বিএনপি

বক্তারা আরও বলেন, ১৭ বছর আমরা মামলা-হামলার শিকার হয়েও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলাম। ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। রাজনৈতিক মামলায় আদালত প্রাঙ্গণে এখনও হাজিরা দিতে হয়। আর দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আসা ফ্যাসিবাদের দোসররা বলছে, আমরা নাকি নিজেদের দোষেই মামলা খেয়েছি। নতুন কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে গণমাধ্যমে বিরুপ মন্তব্য করেছেন। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজী আবু তাহের, মো. আবদুল মাবুদ, ইব্রাহিম সওদাগর, ইয়াসিন আরফাত, এসএম নয়ন, চৌধুরী হারুন, আলম খান, ওবায়দুল হক রিকু, মাকসুদুল হক রিপন, ফয়সাল সিকদার সোহান, মহিউদ্দিন সাগর, আব্দুল্লাহ আল নোমান, জিহাদ, এমরান, খোরশেদ ও মিনহাজ উদ্দিন ইমন।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm