বিষধর সাপে ঘুমন্ত কিশোরী চিরঘুমে

আনোয়ারায় ঘুমন্ত কিশোরীকে চিরঘুমে পাঠিয়ে দিল বিষয়ধর সাপ। সাপের ছোবলে মারা যাওয়া কিশোরীর নাম নাঈমা আক্তার (১৩)।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নাঈমা স্থানীয় বক্সিমিয়াজি বাড়ির মো. হাসানের মেয়ে। সে রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

নাঈমার চাচা কফিল উদ্দিন বলেন, ঘুমের মধ্যেই সম্ভবত গর্ত থেকে বেরিয়ে একটি বিষাক্ত সাপ নাঈমাকে ছোবল মারে। গর্ত ও আশপাশ খুঁজেও সাপটিকে পাওয়া যায়নি। তবে ছোবলের চিহ্ন দেখে বুঝতে পারি এটি বিষধর সাপ ছিল। দেরি না করে তাকে আমরা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী আজ (২ আগস্ট) আলোকিত চট্টগ্রামকে বলেন, গত রাতে সাপের কামড়ে মৃত্যু হওয়া একজনকে আনা হয়েছিল। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm