রাউজানে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জানা গেছে, রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামি, মাদক মামলায় ৩ জন, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দাযে এক মাসের দণ্ডপ্রাপ্ত একজন ও অস্ত্র আইন মামলায় রিমান্ডের ২ আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চলন্ত বাসে স্কুলশিক্ষিকার ‘স্পর্শকাতরে’ হাত দিয়ে ধরা খেল যুবক
তারা হলেন- নোয়াপাড়ার গোপাল চন্দ্র দে’র ছেলে সজল দে (৫০), তার স্ত্রী রুপা দে (৪২), একই এলাকার আবু তালেবের ছেলে মো. সাহেব আলী, পশ্চিম রাউজান মাঝিপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে খোরশেদ, ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুরের শফিউল আলমের ছেলে জামাল উদ্দিন (২৮) ও আবদুল মোনাফের ছেলে মবিন (২৪)।
এছাড়া বোয়ালখালীর নুরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (২৫), শামসুল আলমের ছেলে মো. ইকবাল (২৬), দুলালের ছেলে অটোরিকশা চালক মো. বাবু (২৩) এবং চিকদাইর ইউনিয়নের পাঠানপাড়ার শাহ আলমের ছেলে মোরশেদ আলী (২৬)।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


