চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ধরা খেল পালিয়ে বেড়ানো ৯ আসামি

চকরিয়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৫ মে) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন: মিরসরাইয়ে বিশেষ অভিযানে ৮ মামলার আসামির সঙ্গে বিদেশি মদ নিয়ে ধরা খেল যুবক

এ বিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানা ও সাজাসহ ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে বিশেষ অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm