বিদেশে পালিয়ে যাওয়ার পর এলো এস আলমের ১২ জনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম ও তাঁর পরিবারের ১২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৪ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন— বেলাল আহমেদ, ফসিহল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তান বিল্লাহ আদিল, আতিকুর জেনি, লুৎফুন নাহার, চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুননেসা আলম ও শারমিন ফাতেমা।

আরও পড়ুন : এস আলমের বিলিয়ন ডলার পাচার—ব্যাংকের ‘বড় কর্তারা’ দুদকে

দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞার আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

আবেদনে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালে অভিযোগ সংশ্লিষ্টরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত সংগ্রহের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm