জামায়াতে ইসলামী সাধারণ মানুষের দল, ১৮ কোটি মানুষের আস্থার স্থল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। সে বিজয় আমাদের কোনো একার বিজয় হবে না, এ বিজয় সারাদেশের মানুষের বিজয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার পদুয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী এ জনসভার আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দিবো না। এ দেশের যুবকরা একদিন গর্বের সাথে পরিচয় দিবে, এটা আমার বাংলাদেশ। বীর কখনো পালায় না, বীরের দল সবসময় বিজয়ী হয়। ১৮ কোটি মানুষের বিজয় হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একটি নতুন বাংলাদেশ উপহার দিতে কাজ করতে চাই। আপনারাও পরিশুদ্ধ হয়ে আমাদের সাথে কাজ করুন, আমাদের সাথে ফিরে আসুন।
তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। জনগণ ইনসাফের সরকারের সুযোগ দিলে অন্যায়কারীদের ছাড় দেওয়া হবে না। এই দেশ হবে ন্যায়-ইনসাফের বাংলাদেশ। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।
দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
জনসভায় বক্তব্যে রাখেন এলডিপি চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামশুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর জাফর সাদেক, চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, চট্টগ্রাম-১৩ আসনে ১১ জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, বান্দরবান ৩০০ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকসুর) জিএস এসএম ফরহাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইছহাক, বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আবদুস সালাম, নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রাঙামাটি জেলা জামায়াতের আমীর আবদুল আলী, নেজাম ইসলামী পার্টির আমীর সরওয়ার কামাল আজিজি, খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান ইসলামাবাদি, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মো. নোমান, নেজাম ইসলামী পার্টির যুব সচিব নজরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, দক্ষিণ জেলা এলডিপি সভাপতি শিল্পপতি এয়াকুব আলী, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুর হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর কুতুব উদ্দিন, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার আমীর সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসাদুল্লাহ আরমান, এবি পার্টির যুগ্ম সম্পাদক যায়েদ হাসান চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির সেক্রেটারি গোলাম কিবরিয়া শিমুল, দক্ষিণ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সচিব মাহমুদুল করিম কাসেমি, নেজাম ইসলামী পার্টির দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মহি উদ্দিন হেলালী, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রশিবির সদস্য তানজিরুল ইসলাম জুয়েল এবং লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুনু মিঞা।
এসএস/আলোকিত চট্টগ্রাম


