বিউটি পার্লারের বাথরুমে ঝুলছিল প্রিয়াঙ্কা

চট্টগ্রাম শহরের একটি বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা দে (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টম্বর) রাতে নগরের জিইসি এলাকার ‘নাদিয়া মেকওভার’ নামে পার্লারের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রিয়াষ্কা দে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে’র মেয়ে। তার স্বামীর বাড়ি বাঁশখালী। স্বামী সুজিত দত্তসহ তিনি চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন।

এদিকে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার স্বামীকে হেফাজতে নিয়েছে।

প্রিয়াষ্কা ওই পার্লারের ম্যানেজার ছিলেন।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm