বাকলিয়ায় লুকিয়েও বাঁচল না আনোয়ারার শ্রমিক লীগ নেতা

আনোয়ারা উপজেলার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।

আরও পড়ুন : হঠাৎ শ্রমিক লীগ নেতা বনে যাওয়া ইলিয়াসের সাম্রাজ্যে হানা

পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। নগরের বাকলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন তিনি। গোপন সংবাদে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ থাকায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm