কক্সবাজার শহরের বাঁকখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ মে) বেলা ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরের শেষ মাথার বাঁকখালী নদী থেকে লাশটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
আরও পড়ুন : করিমের দুই অবুঝ সন্তানই হারিয়ে গেল বাঁকখালীতে
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক রুহুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ওই নারী হয়ত মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি/আরবি


