নগরের বহদ্দারহাটের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চান্দগাঁও থানা পুলিশ। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩০ নারী-পুরুষকে আটক করা হয়। তবে আটকদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
আরও পড়ুন : শিক্ষা কর্তার বাড়িতে ‘অসামাজিক’ কাজ, ৭ নারী-পুরুষকে ধরল জনতা—ছাড়ল পুলিশ
ওসি জানান, বহদ্দারহাটের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কাজের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বরও চান্দগাঁও এলাকা থেকে ১৩ নারী-পুরুষকে আটক করে পুলিশ। ওইদিন বহদ্দারহাটের হোটেল গুলজার, নিরিবিলি ও পপুলার হোটেলে অভিযান চালানো হয়।
জেজে/আরবি


