বনজৌর জমকালো ওরিয়েন্টেশন, ৭ ডিসেম্বর বোট ক্লাব শাখার উদ্বোধন

চট্টগ্রামে জমকালো ওরিয়েন্টেশন করেছে জনপ্রিয় বনজৌর রেস্টুরেন্ট৷ এতে বনজৌর দুটি শাখার কর্মকর্তা-কর্মচারী ও পরিচালকরা অংশ নেন।

সোমবার (১ ডিসেম্বর) রেস্টুরেন্টের ব্যাংকোয়েট হলে এ আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে রেস্টুরেন্টটির জিইসি এবং চট্টগ্রাম বোট ক্লাব শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া বনজৌর পরিবারের সকল পরিচালক এবং অতিথিরাও উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের।
এর আগে নতুন কর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। একইসঙ্গে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।

পরে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন ধর্মাবলম্বী কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ধর্মীয় গ্রন্থ পাঠ।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সরোজ কান্তি চৌধুরী। তিনি উদ্বোধনী বক্তব্যে সুস্থ ও মানবিক কর্মপরিবেশ, শৃঙ্খলা, পেশাগত সততা এবং দায়িত্বশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে দুই শাখার পরিচালক, সিনিয়র কর্মকর্তা, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তারা পর্যায়ক্রমে বক্তব্য দেন। তারা প্রতিষ্ঠানটির লক্ষ্য, উদ্দেশ্য, কাজের মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা ও গ্রাহকসেবার উৎকর্ষতা নিয়ে মতামত ব্যক্ত করেন। একইসঙ্গে নতুন কর্মীদের বনজৌর পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে তাদের কর্মজীবনের সফলতা কামনা করেন।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে কেক কাটেন দুই শাখার পরিচালক ও ম্যানেজাররা।

আগামী ৭ ডিসেম্বর বনজৌর চট্টগ্রাম বোট ক্লাব শাখা অতিথি ও গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রফেসর ডা. বিনয় পাল। তিনি নতুন কর্মীদের সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি তার মানুষ। নতুন কর্মীরাই ভবিষ্যতের আলোকবর্তিকা। সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তারা আগামী দিনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে তুলবে।

বনজৌর পরিবারের কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে বলেন, ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। একটি পরিবারের মতো আন্তরিকতা, নিষ্ঠা ও দলগত চেতনার সঙ্গে কাজ করলেই বনজৌর পরিবার তার প্রতিটি লক্ষ্য অর্জনে সফল হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm