বছরের দীর্ঘতম ‘রাত’ শনিবার, রোববার ‘দিন’ ছোট

আজ শনিবার (২১ ডিসেম্বর) বছরের দীর্ঘতম রাত। উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বেশি সময় লাগবে রাত শেষ হতে। মূলত সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকার কারণেই রাত বড় হয়।

এদিকে আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) পৃথিবীর এই অর্ধে বছরের সবচেয়ে ছোট দিনও। ঠিক বিপরীত চিত্র অবশ্য বিরাজ করবে দক্ষিণ গোলার্ধে। বিষুবরেখার দুপাশে সূর্যের আলো পড়ার প্রেক্ষাপটে বছরের ৪টি এমন তারিখ আসে। ‘দিবা-রাত্রির হিসেবে এগুলোর মধ্যে ২টি তারিখে সমান ও ২টি সময়ের পরিসরে সবচেয়ে ছোট-বড়।

আরও পড়ুন : চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি—বাড়বে শীত

দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে। মূলত ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময় বদলায়। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে, ফলে সেখানে তখন শীতকাল আর দক্ষিণে গরমকাল।

উত্তর গোলার্ধ ২১ ডিসেম্বর দিনটিতে সূর্য থেকে অনেকটা দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো খুব কম পড়ে, তাই দিন দ্রুত শেষ হয়ে যায় এবং রাত হয় দীর্ঘ। একে বলে ‘উইন্টার সলসটিস’ বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm