২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মু. ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।
প্রধান উপদেষ্টার ভাষণ একযোগে সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা।
আলোকিত চট্টগ্রাম


