লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে জীবন শেষ করে দিয়েছেন মো. শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবক।
শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমির খান চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
শহীদুল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমির খান চৌধুরীপাড়ার আবু তাহেরের ছেলে।
আরও পড়ুন : আনোয়ারায় কীটনাশক পান করা সেই শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষক আটক
জানা গেছে, শহীদুল গাড়িচালক ছিলেন। পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের ভেতরে গিয়ে কীটনাশক পান করেন। বিষয়টি জানাজানির পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। এদিন দুপুর ২টার দিকে চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল বলেন, সকালে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিল শহীদুল। কোনো এক ফাঁকে পরিবারের অজান্তে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভেতর গিয়ে কীটনাশক পান করে।
যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/আরবি


